Posts

১ দিনে ঘুরে দেখুন কুমিল্লার এপার ওপার ! মাত্র ৫০০ টাকায়

Image
১ দিনে ঘুরে দেখুন কুমিল্লার এপার ওপার ! মাত্র ৫০০ টাকায়  :) ---------------------------------------------------------------------- ১ দিনে ঢাকার আশেপাশে যাদের ঘোরার ইচ্ছে , পোস্টটি মূলত তাদের জন্য । সকাল ৬.৩০ বাসা থেকে বেরিয়ে সোজা পরোটার দোকানে বিল আসলো ২৫ টাকা । এর পর সোজা সুজি সায়দাবাদ বাস স্টানে । ধানমণ্ডি থেকে ভাড়া নিল ১৫ টাকা । ডানে বায়ে কোথাও না তাকিয়ে Trisha Poribohon এর  দিকে দিলাম ছুট । অনেক বলে কয়ে পার পারসন ভাড়া ঠিক হলো ১৪০ করে । এর পর বাসে একটা শান্তির ঘুম । ঘুমটা জরুরি কারন এর পরেই অপেক্ষা করছে আডভ্যঞ্চার । সকাল ৮.০০ টার মধ্যে বাসে উঠতে পারলে আপনি কুমিল্লা পৌঁছে যাবেন ১০.৩০ এর মধ্যে । আপনাকে ঠিক নামতে হবে ক্যান্টনমেন্ট বিশ্ব রোডে । এবার হাতের বাম দিকে ১২ মিনিট হাটলেই চোখে পরবে " Maynamati War Cemetery " । এখানে শায়িত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতদের কবর । অসাধারন সুব্দর জায়গা । মনটা ঠাণ্ডা হয়ে যাবে । এটি খোলা থাকে সকাল ৭.০০ - দুপুর ১১.৪৫ আবার দুপুর ২.০০ টা - বিকাল ৫ টা পর্যন্ত । এখানে ছেলে মেয়ে একা ঘুরা ফিরা করা নিষেধ  :)  । ১ ঘণ্টা কাটিয়ে ...

বাংলাদেশে বসে নিজেরাই ইন্ডিয়ার ট্রেনের টিকিট কেটে ফেলুন কোনরুপ দালাল বা এজেন্সির বা Apps এর সাহায্য ছাড়াই

Image
অহেতুক ঝামেলা ছাড়াই বাংলাদেশে বসে নিজেরাই ইন্ডিয়ার ট্রেনের টিকিট কেটে ফেলুন কোনরুপ দালাল বা এজেন্সির বা Apps এর সাহায্য ছাড়াই  :)  . ২০ দিনের এক ভয়াবহ  :)  প্লান নিয়ে ঢাকা > কলকাতা > আগ্রা > দিল্লী > মানালী > ডালহউসি ( কাশ্মীর বিদেশীদের জন্য বন্ধ তাই কাশ্মিরের খুব কাছের এই জায়গা নির্বাচন ) > আম্রিতাসর ( পাঞ্জাব ) > কলকাতা এর প্লান করা । ফেব্রুয়ারিতে যাচ্ছি । শুরু থেকে চিন্তায় আছি । আমাদের গ্রুপ মেম্বার ৪ জন থেকে কমে শেষে তিনে গিয়ে ঠেকেছে । এটা আমাদের প্রথম ইন্ডিয়া ভ্রমণ । তারুপর আমরা প্রথম দিন কলকাতায় থাকব না । সবার শেষে কলকাতা ঘুরা ঘুরি । ট্রেনের টিকিট পাওয়া নিয়ে অনেক টেনশনে ছিলাম । দালাল , এজেন্সি এসব থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করেছি । অনেক খুজা খুজির পর অবশেষে আল্লাহর রহমতে পেয়ে গেলাম সুযোগ  :) . এবার শুনুন কিভাবে ইন্ডিয়ার যেকোন ট্রেনের টিকিট দালাল ছাড়া বাংলাদেশ থেকেই কিনবেন কোন রুপ Extra চার্জ ছাড়াই । . STEP 1: ====== প্রথমে আপনাকে  www.irctc.co.in  একটা আকাউন্ট খুলতে হবে । এখানে অ্যাকাউন্ট করাটা ঝামেলার আবার বুদ্ধি থাক...

অবশেষে ই-টোকেনের ঝামেলা ছাড়াই টিকিট কেটে মাত্র ৫ দিনে পেয়ে গেলাম ১ বছরের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা

Image
অবশেষে ই-টোকেনের ঝামেলা ছাড়াই টিকিট কেটে মাত্র ৫ দিনে পেয়ে গেলাম ১ বছরের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ।  :)   :)   ফেব্রুয়ারির ২ তারিখ ১৫ দিনের জন্য জাচ্ছি আমরা ৪ বন্ধু । প্লান [ কলকাতা > আগ্রা > দিল্লী > মানালী > হিমাচল প্রদেশ > কাশ্মীর অথবা পাঞ্জাব > আম্রিতাসর > হারিয়ানা ] কিভাবে ই-টকেন ছাড়া ভিসা পাবেন ========================= . শ্যামলীর একখানা টিকিট কাটুন ১৭০০ টাকা নিবে ( শুধুমাত্র যাওয়ার টিকিট কাটলেই হবে ) । মনে রাখবেন যেদিন পাসপোর্ট জমা দিবেন সেদিন থেকে যেন টিকেটের মেয়াদ অন্তত ৭ দিন পরে হয় । মানে অন্তত ৭ দিন পরে যাত্রার তারিখ হয় । তবে সাবধানতার জন্য আপনি ১৫ দিন নিবেন এবং maximum 30 দিন । যদি মিস হয় তবে যেন আবার জমা দিতে পারেন । এবার কিছু খেলা দেখাতে হবে । মানে চিকন পিনের বুদ্ধি । যেকোন মানি Exchange থেকে ডলার এন্ড্রলস করাবেন । আর আপনার ব্যাক থেকে ব্যাংক ষ্টেটমেন্ট নিবেন । এতে আপনার ভিসা পাবার সম্ভাবনা বেড়ে যায় । যারা উপরের বুদ্ধিতে যাবেন না তারা জেকোন সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনে নেন । তবে মাথায় রাখবেন অনেক ব্যাংক আপনার...

ঘুরে আসুন ঢাকা - কলকাতা - আগ্রা - দিল্লি - মানালী - আম্রিতাসর ( পাঞ্জাব ) - কলকাতা - ঢাকা মাত্র ১৮৬ ডলার বা ১২,৬৬৭ হাজার রুপি ( রুট প্লান )

Image
ঘুরে আসুন ঢাকা - কলকাতা - আগ্রা - দিল্লি - মানালী - আম্রিতাসর ( পাঞ্জাব ) - কলকাতা - ঢাকা মাত্র ১৮৬ ডলার বা ১২,৬৬৭ হাজার রুপি ( রুট প্লান ) . কি অবাক হচ্ছেন। ভাবছেন গাজা খুড়ি গল্প মারছি না হয় ফাউল একটা টুরের গল্প শুনাচ্ছি। না ! একটা পরিকল্পিত ভালো বা লাক্সরিয়াস টুরের গল্প বলছি। দালাল বা এজেন্সি বাদ দিয়ে নিজে নিজে ট্যুর করতে শিখুন  :)  । এবার নিচে পড়তে থাকুন। এই টুর দিতে হলে আপনাকে মিনিমাম ৩ জন হতে হবে এবং সময় লাগবে ১৫ দিন। . ◄◄▌▌ দিন এক : ঢাকা থেকে বেনাপোল শ্যামলী , গ্রীন লাইন, সোহাগ পরিবহন ৫০০ টাকা বা ৪২০ রুপি। বাংলাদেশ ইমিগ্রেশনে খরছ ৫০ রুপির মত। এবার সোজা চলে আসবেন বনগাঁ রেলওয়ে স্টেশনে খরছ সি এন জি ৩০ রুপি। এখান থেকে শিয়ালদাহ ট্রেনের ভাড়া ২০ রুপি। আপনি সোজা চলে এলেন শিয়ালদহ। প্রথম দিন কলকাতায় থাকবেন না। শিয়ালদহ থেকে রাতের ট্রেন ধরে চলে যাবেন আগ্রা ফোরট রেলওয়ে স্টেশন। ভাড়া নিবে স্লিপার ক্লাস ৫৬৫ রুপি মাত্র। যারা ভাবেন স্লিপার ক্লাস খারাপ তাদের জন্য এক বালটি সমবেদনা। শিয়ালদাহ রেলস্টেশনে এসে এর পিছনের গেটে চলে যাবেন। ওখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। ১০০ রুপি দিয়...

Care for Paws #1

Image
ওই কুত্তা!!!       শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কখনো ভেবেছেন এই কুকুর আপনার কি ক্ষতি করেছিলো যে ওর নামটি আপনি গালি হিসেবে ব্যবহার করছেন? ভাবুন একবার, আপনার গলিতে কুকুরগুলো আছে বলেই আপনার বাসার আশেপাশে অপরিচিত কিছু দেখলেই ওরা ঘেউ ঘেউ করে আপনাকে জানান দেয়। র‍্যাব, পুলিশ ও বিভিন্ন আইনী প্রতিষ্ঠান কুকুরের সাহায্য নেয়। আপনাকে ডেকে বলে না - চৌধুরী সাহেব আসুনতো একটা মিশনে যাই। কুকুর, একটি প্রভুভক্ত প্রাণী। সবাই ছোটবেলায় পড়েছি। কিন্তু আপনার অজান্তেই ঘটে চলেছে এমন অনেক অজানা কাহিনী যা হয়তবা আপনার ফেইসবুক টাইমলাইনে আসে না। দুই একটা পোস্ট পড়ে, একটা Cry ইমো দিয়ে অনেকেই হয়তো চোখের আড়াল করে ফেলি। কিন্তু করেনি একজন, না একটি দল, তার নাম  Care for Paws আমি পেশাদার লেখক নই, নই কোনো blogger ও। তবে দুই এক লাইন লেখাই যায় যারা এই নগর জীবনের ব্যস্ততা ছেড়ে এসে দাঁড়িয়েছেন এই অবহেলিত, বোবা প্রাণিদের পাশে। অনেকেই টাকার অভাবে  হয়তো চাইলেই অনেক কিছু করতে পারেন না, হয়তো ইচ্ছে অনেক, সাধ্য নেই। তারই মাঝে একটি ব্যতিক্রম নাম Care for Paws  , যারা নিজেদের একান্ত জীবনের পাশাপাশি ...

#এইসব দিনগুলি ৩

# এইসব_দিনগুলি_৩ এলাকায় তেমন কাউকে চিনিনা।ব্যাপারটাতে অবশ্য ভালোই হয়েছে,সকালে অনেকক্ষণ ঘুমানো যায়।ঘুম থেকে উঠে দেখি ১০:০০ টা বাজে।তাতে আমার তেমন কিছু যায় আসেনা।আরো কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম।বিছানা ছাড়তে ছাড়তে ১১ টা বেজে গেল।বাসা থেকে বের হতেই দেখলাম বাসার গেটে কিছু ছেলেপেলে সিগারেট খাচ্ছে।ব্যাপারটা খারাপ না,সিগারেট একটি বাজে জিনিস।এটা দ্রুত খেয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে।অন্যভাবে বলা যায়,সিগারেট দুনিয়ার একমাত্র ফরমালিনমুক্ত খাদ্য।এসব ভাবতে ভাবতে আমিও একটা সিগারেট ধরানোর ইচ্ছা প োষণ করলাম।সিগারেট খাওয়া নিয়ে সাদিয়ার তীব্র আপত্তি আছে।শেষ যেবার সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা করে আবার সিগারেট খেয়েছিলাম তখন সে বলেছিল,"সবাই কি আর চেঞ্জ হয়ে মানুষ হয়?নাতো!" সাদিয়ার কথা আপাতত উপেক্ষা করলাম।এ বিষয়ে অনিন্দ্য ভাই বলেছে,যদি দিনকাল খারাপ না হয় তাহলে মেয়েদের কথা শুনবিনা।আর যদি মেয়েদের কথা শোনার মত খারাপ দিন চলে আসে তাহলে সেইদিন আত্মহনন করে নিস। আত্মহত্যার কথা মনে হতেই মনে পড়লো গতকাল এক চ্যাংড়া ছেলে নাকি প্রেমের জন্য আত্মহত্যা করেছে।আশ্চর্য!!প্রেমের জন্য আত্মহত্যা করবে কেন?সিনেমায় তো দেখি প্রেমে...

#এইসব দিনগুলি ১

Image
# এইসব_দিনগুলি -১ এখন রাত ১:৪১ মিনিট, বাড়ি ফিরছি।এখন আর আমরা জঞ্জালের শহর ঢাকাতে থাকিনা।এখন থাকি মফস্বল আর পাড়াগায়ের মাঝামাঝি কিছু একটার মতো নারায়নগঞ্জের এক এলাকায়।এখানের যুবকেরা হালফ্যাশন ধরতে গিয়ে বালফ্যাশন টাইপ কিছু একটা ধরেছে। একা একা হেটে হেটে বাড়ি ফিরছি।কেননা এখানে আমার ঢাকার মতো রাতবিরাতেও কোনো রিক্সাওয়ালা অপেক্ষা করেনা অচেনাদের জন্য।এখানে টংয়ের দোকানগুলোর এতো সময় নেই রাতের পথিকের বা ব্যাচেলরের জন্য।অথবা পুলিশসাহেবদের তেমন আনাগোনা নেই এখানে। থাকলে এতক্ষনে নিশ্চয়ই কয়েকবার  ধরা পড়তাম,ভালই হত হিমু টাইপ কিছু করে বসতাম। আরো একজন আমার জন্য ঢাকা শহরে অপেক্ষা করতো।এখন আর করেনা।আসলে কেউই করিনা,কারোর জন্যই না।থাক তার কথা আরেকদিন বলবো। আপাতত ভুত এফএম শুনছি কিন্তু বিপদটা হলো আমার ভয় পাওয়ার বদলে হাসি পাচ্ছে।অথচ মধ্যারাতে ভুতের গল্প শুনে ভয় পাওয়া উচিত। ভয় না পাওয়ার ব্যাপারটা বেশি ভৌতিক মনে হচ্ছে।ভয় পাচ্ছিনা দেখে নিজেকে অপরারাধী মনে হচ্ছে।বেচারা রাসেল সাহেব কত কস্ট করে আমাদের ভয় দেখাতে চান অথচ আমি হাসছি।বিষয়টার জন্য একদিন তার কাছে ক্ষমা চেয়ে আসতে হবে।সাথে যদি চা-বিস্কুট কিছু খ...